Shadin Pratidin
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

Jul 25, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


খুলনা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ নগরী গড়ে তোলার প্রত্যয়ে খুলনা মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) পশ্চিম টুটপাড়া মসজিদ মিশন মাদ্রাসা মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নাগরিক ফোরামের মহাসচিব এস এম ইকবাল হাসান তুহিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৮ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল আলম, কেন্দ্রীয় নাগরিক ফোরামের সাংগঠনিক সচিব শাকিল আহমেদ, খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্য সচিব কবি আজাদুল হক আজাদ, পশ্চিম টুটপাড়া মসজিদ মিশনের সুপার, পশ্চিম টুটপাড়া নিরাপত্তা কমিটির প্রতিনিধিবৃন্দ, ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক খান জাহিদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নাগরিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাঁরা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের আয়োজনে ‘খুলনারত্ন’ সম্মাননা পেলেন তিন বরেণ্য সাহিত্যিক

1

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত

2

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’

3

কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ - খুলনা এর গবেষণা, সেমিনার ও ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত

4

দুই চাক্কার সাইকেলে চলছে শিক্ষার আলো: আলো জ্বালালেন হুইপ রকিবুল ইসলাম বকুল

5

দাপ্তরিক নথিতে আর নয় ‘মহামান্য’ ও ‘মাননীয়’, সরকারের নতুন নির্দেশনা

6

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আত্মপ্রকাশ: কাজল ইসলাম আহ্বায়ক

7

খুলনায় ১০ মেধাবী শিক্ষার্থীর হাতে PATH Youth Forum-এর ১৮ মাসের শিক্ষাবৃত্তি

8

সুন্দরবনে ৫৯ দস্যুর আত্মসমর্পণ: ৩ দিনে উদ্ধার ৫৯ অস্ত্র, ৫৪১ রাউন্ড গুলি

9

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

10