Shadin Pratidin
প্রকাশ : Jun 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ সেমিনারে তরুণ নেতাদের আমন্ত্রণ

হরফের আকার:
অনলাইন সংস্করণ
জাতীয়

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ সেমিনারে তরুণ নেতাদের আমন্ত্রণ

Jun 5, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়নের আয়োজনে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনারে আলোচক হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি আবু সাদিক কায়েমসহ কয়েকজন বাংলাদেশি তরুণ নেতা।

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্প্রতি আয়োজকদের পক্ষ থেকে পৃথক চিঠির মাধ্যমে আমন্ত্রিতদের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে।

জানা গেছে, আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন—ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি আবু সাদিক কায়েম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং ছাত্র সংসদের সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন খান।

এ বিষয়ে আবু সাদিক কায়েম বলেন, পৃথক চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজনের নাম জানা গেলেও পরবর্তীতে বৈঠকের মাধ্যমে চূড়ান্তভাবে কারা অংশ নেবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ছাত্র-জনতার আন্দোলনে আমন্ত্রিত ব্যক্তিদের নেতৃত্ব ও ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, আলোচনায় অংশগ্রহণকারীরা আন্দোলনের অভিজ্ঞতা, রাজনৈতিক বিশ্লেষণ এবং তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। পাশাপাশি অক্সফোর্ডের শিক্ষার্থী, গবেষক ও নীতিনির্ধারণবিষয়ক আগ্রহী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগও পাবেন তারা।

সেমিনারে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, তরুণদের অংশগ্রহণ, গণআন্দোলনের প্রভাব এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক চ্যালেঞ্জ নিয়ে বিস্তৃত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের আয়োজনে ‘খুলনারত্ন’ সম্মাননা পেলেন তিন বরেণ্য সাহিত্যিক

1

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত

2

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’

3

কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ - খুলনা এর গবেষণা, সেমিনার ও ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত

4

দুই চাক্কার সাইকেলে চলছে শিক্ষার আলো: আলো জ্বালালেন হুইপ রকিবুল ইসলাম বকুল

5

দাপ্তরিক নথিতে আর নয় ‘মহামান্য’ ও ‘মাননীয়’, সরকারের নতুন নির্দেশনা

6

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আত্মপ্রকাশ: কাজল ইসলাম আহ্বায়ক

7

খুলনায় ১০ মেধাবী শিক্ষার্থীর হাতে PATH Youth Forum-এর ১৮ মাসের শিক্ষাবৃত্তি

8

সুন্দরবনে ৫৯ দস্যুর আত্মসমর্পণ: ৩ দিনে উদ্ধার ৫৯ অস্ত্র, ৫৪১ রাউন্ড গুলি

9

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

10