Shadin Pratidin
প্রকাশ : May 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনা পিএমজি কার্যালয়ে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের শাস্তি দাবি

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

খুলনা পিএমজি কার্যালয়ে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের শাস্তি দাবি

May 11, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

নিজস্ব প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

খুলনা নগরীর বয়রা পিএমজি কার্যালয়ে অবৈধভাবে গাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), খুলনা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাপা খুলনার সভাপতি বাবুল হাওলাদার। বক্তব্য রাখেন বাপার সদস্য এস এম দেলোয়ার হোসেন, ছায়াবৃক্ষের সভাপতি মাহবুব আলম বাপ্পা, বিএনপির ১৬ নম্বর ওয়ার্ড সভাপতি কামাল হোসেন, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ আহমেদ পরাগ, এনসিপির সমন্বয়ক আহম্মেদ হামীম রাহাত, পরিবেশ আইনিবীদ সমিতি (বেলা)-এর সমন্বয়ক মাহফুজুর রহমান, ‘স্বাধীন প্রতিদিন’-এর সম্পাদক আজাদুল হক আজাদ, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের সহসভাপতি মিজানুর রহমান বাবু, দৈনিক আমার দেশ-এর খুলনা ব্যুরো প্রধান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক মুনির চৌধুরী সোহেল, বাসদ নেত্রী কোহীনুর আক্তের কণা, কালের কণ্ঠের ব্যুরো প্রধান সাংবাদিক এইচ এম আলাউদ্দীন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে)-এর সভাপতি ও দৈনিক মানবজমিন-এর ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম, সাহিত্য সংসদের সভাপতি সাইফুল ইসলাম মল্লিক, রাজনীতিবিদ রাজিব উল আলম পরাগসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সরকার যখন গাছ লাগানোর জন্য গুরুত্ব দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে সরকারি গুরুত্বপূর্ণ কার্যালয়ে এভাবে অবৈধভাবে গাছ কেটে পরিবেশ ধ্বংস করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তারা অবিলম্বে গাছ নিধনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের শাস্তির দাবি জানান। একই সঙ্গে খুলনা পোস্টমাস্টার জেনারেলের অপসারণেরও জোর দাবি তোলেন তারা।

সমাবেশে বক্তারা সতর্ক করে বলেন, পরিবেশ ধ্বংসের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তারা নগরীর পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে শতাধিক পরিবেশকর্মী ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত

1

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’

2

কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ - খুলনা এর গবেষণা, সেমিনার ও ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত

3

দুই চাক্কার সাইকেলে চলছে শিক্ষার আলো: আলো জ্বালালেন হুইপ রকিবুল ইসলাম বকুল

4

দাপ্তরিক নথিতে আর নয় ‘মহামান্য’ ও ‘মাননীয়’, সরকারের নতুন নির্দেশনা

5

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আত্মপ্রকাশ: কাজল ইসলাম আহ্বায়ক

6

খুলনায় ১০ মেধাবী শিক্ষার্থীর হাতে PATH Youth Forum-এর ১৮ মাসের শিক্ষাবৃত্তি

7

সুন্দরবনে ৫৯ দস্যুর আত্মসমর্পণ: ৩ দিনে উদ্ধার ৫৯ অস্ত্র, ৫৪১ রাউন্ড গুলি

8

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

9

দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হতে পারে, যা জানাল ইসি

10