Shadin Pratidin
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

র‍্যাগিংমুক্ত ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অরিয়েন্টেশন

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

র‍্যাগিংমুক্ত ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অরিয়েন্টেশন

Aug 22, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

র‍্যাগিংমুক্ত ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ছাত্রদলের নেতারা নবীনদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়জীবনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ছাত্রদল নেতা মুশফিকুর রহমান বলেন, “আমরা চাই খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় একটি সম্পূর্ণ র‍্যাগিংমুক্ত ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে উঠুক। কোনো নবীন শিক্ষার্থী যেন র‍্যাগিং বা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি উপাচার্যের স্বপ্নের ক্যাম্পাস বাস্তবায়নে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”

ছাত্রদল নেতা আসিফ হোসেন বলেন, “নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং সিনিয়র-জুনিয়রদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে আমরা পাশে থাকব।”

সোহেল রানা তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বনির্ভরতা, কৃষি-গ্রামীণ উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং জাতীয় ঐক্যের আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

ছাত্রদল নেতা নূর মোহাম্মদ হৃদয় বলেন, “বিশ্ববিদ্যালয়জীবন একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই নবীনরা যেন নিরাপদ ও সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আমরা শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে চাই।”

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা গান পরিবেশন করেন এবং নিজেদের অনুভূতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যের ইতিবাচক উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মুসাফির ইমরান, সাদমানুর রহমান রকি, খালেকুজ্জামান, আহসান হাবিব, সাজিদ, নাজিউর গাজী, রাজু, অন্তর, নাহিদ, সৌরভ, রাশেদ, কুশয়সহ অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনে মনোযোগী হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে নবীন ও সিনিয়র শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ ফটোসেশন অনুষ্ঠিত হয়।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাগিংমুক্ত ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অরিয়েন্

1

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

2

দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হতে পারে, যা জানাল ইসি

3

নতুনতারা আগামী প্রজন্মের এক বাতিঘর: নজরুল ইসলাম মঞ্জু

4

সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

5

অনার কিলিংয়ের শিকার স্কুলছাত্রী নির্জনা: আদালতে মায়ের স্বীকারোক্তি, ঘাতক বাবা পুলিশ হেফাজতে

6

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জুমা: জানালেন পদত্যাগের কারণ

7

প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলকে নিয়ে ‘সিন্ডিকেটেড মিথ্যাচার’ প্রত্যাখ্যান, পেশাজীবী পরিষদের নিন্দা

8

অরুণাচলে ‘চীনা অনুপ্রবেশের’ অভিযোগ: ভারতীয় ভূখণ্ডে চীনা সামরিক স্থাপনা নির্মাণের দাবি

9

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরের প্রস্তাব বেইজিংয়ের, চট্টগ্রাম-মোংলা বন্দর উন্নয়নেও আগ্রহ

10