Shadin Pratidin
প্রকাশ : Jun 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১তম মৃত্যুবার্ষিকী স্মরণে "আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান"

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১তম মৃত্যুবার্ষিকী স্মরণে "আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান"

Jun 7, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


খুলনা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

সিটি ল কলেজ, খুলনার অন্যতম প্রতিষ্ঠাতা, বাংলাদেশের সাবেক স্পিকার এডভোকেট শেখ রাজ্জাক আলীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিটি ল কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, শিক্ষাবিদ ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু। সভাপতিত্ব করেন সিটি ল কলেজ, খুলনার পরিচালনা পর্ষদের সভাপতি জনাব এ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক মাজহারুল হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইমাম এবং খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, স্পিকার রাজ্জাক আলী তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম শিক্ষাগুরু ছিলেন। তিনি সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন এবং অসংখ্য মানুষের উপকারে অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি আরও বলেন, রাজ্জাক আলী ছিলেন একজন সফল রাজনীতিবিদ ও বাংলাদেশের একজন কৃতী স্পিকার। নিজ অর্থায়নে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এবং অবসর সময়ে প্রচুর পড়াশোনা করতেন।

স্মৃতিচারণ করতে গিয়ে তিনি উল্লেখ করেন, একবার তিনি কারাবন্দী থাকাকালে রাজ্জাক আলী তাঁর পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করে দেন। তিনি বলেন, “আমি রাজ্জাক স্যারের মতো মানুষের কথা শুনে তা লিখে রাখি এবং পরে সমাধানের চেষ্টা করি—এই শিক্ষা তাঁর কাছ থেকেই পেয়েছি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি কলেজ প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন।

অন্যান্য বক্তারা তাঁদের স্মৃতিচারণমূলক বক্তব্যে তুলে ধরেন, খুলনাসহ বিভিন্ন স্থানে শেখ রাজ্জাক আলীর উদ্যোগে বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এবং তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। বক্তারা খুলনার কোনো রাস্তা বা প্রতিষ্ঠান শেখ রাজ্জাক আলীর নামে নামকরণের দাবি জানান।

এছাড়া বক্তব্য রাখেন এ্যাডভোকেট ড. মোহাম্মদ জাকির হোসেন, নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিম, কবি কামরুল হাসান মৃধা এবং পরিবারের পক্ষে আব্দুল্লাহ আল বাহরাব।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর শেখ রাজ্জাক আলীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন কবি আজাদুল হক আজাদ, যিনি 'খুলনা কবি-সাহিত্যিক ফোরাম' ও ‘ভাষাসৈনিক মাজেদা আলী প্রেরণা সংসদ’-এর সদস্য সচিব। তিনি এ সময় রাজ্জাক আলীর লেখা একটি কবিতা এবং তাঁর নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে তাঁকে শ্রদ্ধা জানান।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও নারী নেত্রী এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু।


📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হতে পারে, যা জানাল ইসি

1

নতুনতারা আগামী প্রজন্মের এক বাতিঘর: নজরুল ইসলাম মঞ্জু

2

সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

3

অনার কিলিংয়ের শিকার স্কুলছাত্রী নির্জনা: আদালতে মায়ের স্বীকারোক্তি, ঘাতক বাবা পুলিশ হেফাজতে

4

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জুমা: জানালেন পদত্যাগের কারণ

5

প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলকে নিয়ে ‘সিন্ডিকেটেড মিথ্যাচার’ প্রত্যাখ্যান, পেশাজীবী পরিষদের নিন্দা

6

অরুণাচলে ‘চীনা অনুপ্রবেশের’ অভিযোগ: ভারতীয় ভূখণ্ডে চীনা সামরিক স্থাপনা নির্মাণের দাবি

7

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরের প্রস্তাব বেইজিংয়ের, চট্টগ্রাম-মোংলা বন্দর উন্নয়নেও আগ্রহ

8

'বিশ্বে ৬ শতাংশ ঋণখেলাপিতেই উদ্বেগ, বাংলাদেশে ৬১ শতাংশ'—সংসদে ড. রেজা কিবরিয়ার শঙ্কা

9

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে ছাত্রদলের স্মারকলিপি

10