Shadin Pratidin
প্রকাশ : Jun 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

একশ কোটির রহস্যময় চেক কাণ্ডে তোলপাড়: খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউল তদন্তের জালে, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

হরফের আকার:
অনলাইন সংস্করণ
জাতীয়

একশ কোটির রহস্যময় চেক কাণ্ডে তোলপাড়: খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউল তদন্তের জালে, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

Jun 6, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

খুলনা ওয়াসার ২৬শ’ কোটি টাকার প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) পদ পেতে মরিয়া হয়ে ওঠা নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলামের বিরুদ্ধে অবশেষে তদন্ত শুরু হয়েছে। রহস্যময় চারটি চেকে প্রায় একশ’ কোটি টাকার লেনদেনের অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে মন্ত্রণালয়। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

জানা গেছে, খুলনা ওয়াসায় নির্বাহী প্রকৌশলী হিসেবে আওয়ামী চ্যানেলে নিয়োগ পান রেজাউল ইসলাম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর সাবেক ভিসি প্রফেসর ড. মো: আলমগীরের আস্থাভাজন হওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় বাড়তি সুবিধা পান তিনি। অভিযোগ রয়েছে, লিখিত পরীক্ষায় কম নম্বর পেয়েও ভাইভা ও একাডেমিক মূল্যায়নে এগিয়ে দেওয়া হয় তাকে।

নিয়োগ পাওয়ার পর থেকেই অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন রেজাউল ইসলাম। ক্ষমতাসীন বলয়ের প্রভাবশালী ‘শেখবাড়ি’র সঙ্গে ঘনিষ্ঠতার কারণে দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। ওয়াসার বিভিন্ন প্রকল্পে দায়িত্ব পালনকালে একাধিকবার দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

নিজের রাজনৈতিক অবস্থান প্রমাণে একাধিকবার ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) নির্বাচনে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের প্রার্থী হিসেবে লোকাল কাউন্সিল মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ৫ আগস্টের রাজনৈতিক পালাবদলের পর দ্রুত ভোল পাল্টে নিজেকে জাতীয়তাবাদী ঘরানার হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন। বিএনপি ঘরানার ব্যক্তিদের সঙ্গে ওঠাবসা শুরু করলেও কুয়েটের একাধিক প্রকৌশলী ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (অ্যাব) খুলনা শাখার সভাপতি-সেক্রেটারি জানিয়েছেন—তিনি কখনোই বিএনপিপন্থী ছিলেন না।

সূত্র জানায়, লবিং-তদবিরে দক্ষ রেজাউল ইসলাম ছাত্র সমন্বয়কদের ব্যবহার করে ওয়াসার পানি সরবরাহ প্রকল্প-২ এর পিডির রুটিন দায়িত্ব আদায় করেন। ২০২৫ সালের ১১ ডিসেম্বর ছাত্র প্রতিনিধি ও এনসিপি’র কয়েকজন কেন্দ্রীয় নেতাকে নিয়ে ওয়াসা ভবনে উপস্থিত হয়ে একপ্রকার চাপ সৃষ্টি করা হয়। ফলে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক বাধ্য হয়ে তার ফাইল মন্ত্রণালয়ে পাঠান এবং সেদিনই অনুমোদন হয়। তবে ব্যাপক আপত্তির মুখে চলতি বছরের ২৬ এপ্রিল তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এরপরই ফাঁস হয় সাউথ ইস্ট ব্যাংক খুলনা শাখার চারটি চেকের ফটোকপি, যা নিয়ে পুরো নগরীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুটি চেকে ২৪ কোটি করে ৪৮ কোটি টাকা এবং অপর দুটি চেকে ২৩ কোটি করে ৪৬ কোটি টাকার উল্লেখ রয়েছে। প্রায় একশ’ কোটি টাকার এই চেকগুলোতে প্রাপক বা তারিখের কোনো উল্লেখ নেই। “বুঝিয়া পাইলাম” লিখে স্বাক্ষর করেছেন জনৈক নাহিদুল ইসলাম। একাউন্টের মালিক হিসেবে রেজাউল ইসলামের নাম রয়েছে।

একাধিক সূত্র দাবি করেছে, পিডি পদ নিশ্চিত করতে কোনো পক্ষকে এই বিপুল অর্থ দেওয়ার চুক্তি করেছিলেন তিনি। যদিও বিষয়টি এখনো রহস্যে ঘেরা।

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ২৩ মে প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আশরাফুল ইসলাম ফয়সাল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, খুলনা ওয়াসা নিয়ে প্রকাশিত সংবাদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে এবং এতে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে ব্যবস্থা নিতে এমডিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে রেজাউল ইসলামের অতীত কর্মকাণ্ড নিয়েও উঠে এসেছে গুরুতর অভিযোগ। খুলনা ওয়াসার প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল্লাহ বলেন, দায়িত্বশীল পদে থেকেও তিনি ছিলেন লোভী ও স্বার্থপর। টেন্ডার প্রক্রিয়ায় জটিলতা তৈরি, পছন্দের ঠিকাদারদের জন্য এস্টিমেট বাড়ানো, অসম্পূর্ণ কাজের বিল ছাড়ের চাপ দেওয়া—এসব ছিল তার নিয়মিত কর্মকাণ্ড। যেসব ঠিকাদারের সঙ্গে সমঝোতা হতো তারা সুবিধা পেত, অন্যরা হয়রানির শিকার হতো।

তিনি আরও জানান, আওয়ামী লীগ না করার কারণে তার পদোন্নতি আটকে ছিল—এ দাবি সম্পূর্ণ মিথ্যা। বরং আওয়ামী লীগের প্যানেল থেকেই তিনি আইইবি নির্বাচনে অংশ নিয়েছেন। তার প্রমোশন না হওয়ার মূল কারণ ছিল অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততা।

অন্যদিকে অ্যাব খুলনার সেক্রেটারি প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েল বলেন, রেজাউল ইসলাম কখনোই জাতীয়তাবাদী ধারার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তার কর্মকাণ্ড নিয়ে বরাবরই বিতর্ক রয়েছে।

সব মিলিয়ে একশ’ কোটির রহস্যময় চেক কাণ্ড, রাজনৈতিক অবস্থান বদল এবং দীর্ঘদিনের দুর্নীতির অভিযোগে এখন তদন্তের জালে আটকা পড়েছেন খুলনা ওয়াসার এই আলোচিত কর্মকর্তা। তদন্তে কী বেরিয়ে আসে, সেটিই এখন দেখার বিষয়।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
 www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

1

একশ কোটির রহস্যময় চেক কাণ্ডে তোলপাড়: খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউল তদন্তের জালে, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

2

⚽ ফিফা প্রীতি ম্যাচ: তপু বর্মণের জোড়া গোলে সান ম্যারিনোকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

3

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ সেমিনারে তরুণ নেতাদের আমন্ত্রণ

4

সুপার এল নিনো ঘিরে বৈশ্বিক সতর্কতা, ৯০% সম্ভাবনার ইঙ্গিত বিজ্ঞানীদের

5

দিল্লীর অগ্নিকাণ্ডে মানবতার জয়

6

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার বিক্রি হয় যেখানে

7

বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকের বাড়তি দাম প্রত্যাহার

8

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

9

খুকৃবি-তে বিতর্কিত নিয়োগ ও একাধিক দায়িত্বে আসাদুজ্জামান মানিক: উঠছে গুরুতর অভিযোগ

10