Shadin Pratidin
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে সাবেক উপদেষ্টা আদিলুরকে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী উপদেষ্টা ও মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক -কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির অভিযোগ উঠেছে। নেপালে জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে অংশ নিতে সোমবার (২ মার্চ) সকালে বিমানবন্দরে গেলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্নের সময় দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক পুলিশ সুপার তাকে দীর্ঘ সময় বসিয়ে রাখেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। অভিযোগ রয়েছে, সদ্য বিদায়ী উপদেষ্টা হিসেবে পরিচয় দেওয়ার পরও তাকে অযাচিতভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

আদিলুর রহমান খান নেপালে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে যাচ্ছেন বলে জানানোর পরও তাকে কিছু সময় অপেক্ষা করতে বলা হয়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তা স্পেশাল ব্রাঞ্চের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।

ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে বিস্ময় প্রকাশ করা হয়েছে। অনেকেই বলছেন, একজন সাবেক উপদেষ্টাকে এভাবে দীর্ঘ সময় আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা অনভিপ্রেত।

তবে অভিযোগ অস্বীকার করেছেন স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি । তিনি বলেন, “ঘটনা সে রকম কিছু নয়। আদিলুর রহমান খান ইমিগ্রেশনের সব প্রক্রিয়া সম্পন্ন করে নেপালে যাওয়ার জন্য বোর্ডিং পাস পেয়েছেন।”

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো লিখিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

1

হরমুজে বাংলাদেশি জাহাজ আটকে থাকবে না, ইরানের আশ্বাস: পররাষ্ট

2

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান

3

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

4

মব কালচার বরদাশত নয়, সড়ক অবরোধ হবে অতীত: স্বরাষ্ট্রমন্ত্রী স

5

জামায়াতের ‘বড় ভাই’ সুলভ আচরণে অস্বস্তি, জোট গঠনের পরদিনই জাম

6

জামায়াত ক্ষমতায় এলে মুসলমান হতে সার্টিফিকেট লাগবে: তেরখাদায়

7

“লাল গ্রহে অষ্ট আশ্চর্যের খোঁজ পেলেন বিজ্ঞানীরা: মিলল ৮টি রহ

8

ভাষাসংগ্রামী আহমদ রফিক আর নেই

9

ট্রাম্প ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় ভ

10

দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় সংবাদদাতা সম্মেলন-২০২৬

11

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষক রুবেল আনসারের বিরুদ্ধে শাস্ত

12

বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার ইন্তিকাল

13

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে: কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপ

14

নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ: ইতিবাচক আইসি

15

মাকে হত্যার অভিযোগে ৩৬ বছর পর বাবার বিরুদ্ধে মেয়ের মামলা

16

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্

19

ফেঁসে যাচ্ছে ভারত: ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সমর্থন দিলেন

20