Shadin Pratidin
প্রকাশ : Oct 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করতে প্রধান উপদেষ্টার নির্দেশ

হরফের আকার:
অনলাইন সংস্করণ
জাতীয়

শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করতে প্রধান উপদেষ্টার নির্দেশ

Oct 8, 2025 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


স্বাধীন প্রতিদিন প্রতিবেদক
খুলনা | ৮ অক্টোবর ২০২৫


বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দ্রুত নিরসনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে তিনি শ্রমবাজার, বাণিজ্য, ব্যাংকিং এবং আইসিটি খাতের উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বলেন, “কিছু দেশে আমাদের ভিসা প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে জটিলতা রয়েছে। প্রধান উপদেষ্টা চান, এই সমস্যা দ্রুত সমাধান করা হোক। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাড়তি উদ্যোগ নিতে বলা হয়েছে।”

তিনি জানান, পূর্ব ইউরোপের কয়েকটি দেশে নতুন শ্রমবাজার তৈরির সুযোগ তৈরি হচ্ছে। সম্প্রতি নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টা কসোভো ও আলবেনিয়ার প্রেসিডেন্ট এবং কসোভোর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শ্রমিক পাঠানোর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন। তবে এসব দেশে বাংলাদেশের দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়ায় জটিলতা দেখা দিচ্ছে। অনেক ক্ষেত্রে বাংলাদেশিদের ভিসার জন্য নয়াদিল্লিতে গিয়ে আবেদন করতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

বৈঠকে ফার্মাসিউটিক্যালস, পোশাক, আইসিটি ও ব্যবসায়িক খাতের নেতৃবৃন্দ অংশ নেন। তারা আমদানি নীতি, ব্যাংকিং খাত, গ্যাস সরবরাহ, মানবসম্পদ উন্নয়ন এবং বিনিয়োগ সুবিধা প্রসার নিয়ে মতামত দেন।

ব্যবসায়িক প্রতিনিধিরা শিল্প কারখানার জন্য স্থিতিশীল গ্যাস সরবরাহের ওপর বিশেষ জোর দেন। তারা রিগ্যাসিফিকেশন ইউনিট সম্প্রসারণ ও নতুন ল্যান্ড বেস টার্মিনাল স্থাপনের প্রস্তাব দেন, যা উৎপাদন ও আন্তর্জাতিক বিনিয়োগে গতি আনবে বলে তারা মনে করেন।

প্রেস সচিব জানান, সরকার বর্তমানে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনা করছে। দরকষাকষির সক্ষমতা বাড়াতে এডিবি ও বিশ্বব্যাংকের সহযোগিতা নেওয়া হচ্ছে।

আইসিটি খাতে প্রণোদনা কাঠামো পুনর্বিন্যাস নিয়েও আলোচনা হয়। প্রচলিত খাতের প্রণোদনা কিছুটা কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ফ্রন্টিয়ার টেকনোলজি ভিত্তিক উদ্যোগে সহায়তা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, দেশের রিজার্ভ এখন পাঁচ মাসের আমদানি ব্যয়ের সমান, এবং মুদ্রাস্ফীতি ১২.৫ শতাংশ থেকে কমে ৮.৩ শতাংশে নেমে এসেছে

প্রধান উপদেষ্টা সভায় বলেন, “শ্রমবাজারে নতুন দিগন্ত উন্মোচন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করতে হবে।”


📰 আরও খবর জানতে ভিজিট করুন: www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

1

দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হতে পারে, যা জানাল ইসি

2

নতুনতারা আগামী প্রজন্মের এক বাতিঘর: নজরুল ইসলাম মঞ্জু

3

সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

4

অনার কিলিংয়ের শিকার স্কুলছাত্রী নির্জনা: আদালতে মায়ের স্বীকারোক্তি, ঘাতক বাবা পুলিশ হেফাজতে

5

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জুমা: জানালেন পদত্যাগের কারণ

6

প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলকে নিয়ে ‘সিন্ডিকেটেড মিথ্যাচার’ প্রত্যাখ্যান, পেশাজীবী পরিষদের নিন্দা

7

অরুণাচলে ‘চীনা অনুপ্রবেশের’ অভিযোগ: ভারতীয় ভূখণ্ডে চীনা সামরিক স্থাপনা নির্মাণের দাবি

8

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরের প্রস্তাব বেইজিংয়ের, চট্টগ্রাম-মোংলা বন্দর উন্নয়নেও আগ্রহ

9

'বিশ্বে ৬ শতাংশ ঋণখেলাপিতেই উদ্বেগ, বাংলাদেশে ৬১ শতাংশ'—সংসদে ড. রেজা কিবরিয়ার শঙ্কা

10