Shadin Pratidin
প্রকাশ : Jun 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাত্র ৪ দিনে বিচার শেষ: শিশু রামিসা ধর্ষণ-হত্যায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

হরফের আকার:
অনলাইন সংস্করণ
জাতীয়

মাত্র ৪ দিনে বিচার শেষ: শিশু রামিসা ধর্ষণ-হত্যায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

Jun 7, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। রায়ে বিচারক উল্লেখ করেন, সোহেল রানা হত্যার আগে শিশু রামিসাকে ধর্ষণ করেছে—এর সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। জবানবন্দীতে সে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছে এবং পরবর্তীতে সেই স্বীকারোক্তি প্রত্যাহারেরও কোনো আবেদন করেনি।

আদালত আরও বলেন, আসামি সোহেল রানাকে পালাতে সহযোগিতা করেছেন তার স্ত্রী স্বপ্না খাতুন। ফলে একই অপরাধে দুজনই সমানভাবে দোষী সাব্যস্ত হয়েছেন। বিচারক মন্তব্য করেন, “এ ধরনের অপরাধের যথাযথ শাস্তি না হলে বিচারব্যবস্থা ব্যর্থ হবে। তাদের অপরাধ সংশোধনযোগ্য নয়।”

চাঞ্চল্যকর এ মামলার রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে আসামিদের আদালতে আনা হয় এবং পরে হাজতখানায় রাখা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর বিচারক ৭ জুন রায়ের দিন নির্ধারণ করেন। উল্লেখযোগ্যভাবে, দেশের ইতিহাসে এটিই প্রথম ধর্ষণ ও হত্যা মামলা, যার বিচারকাজ মাত্র চার দিনে সম্পন্ন হয়েছে।

মামলায় মোট ১৬ জন সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্যদিকে, আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন।

গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী, ৮ বছর বয়সী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন তার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন।

ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ এবং ছয় দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে ১ জুন বিচার কার্যক্রম শুরু হয় এবং ২ জুন সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

এই দ্রুত বিচার ও কঠোর শাস্তির রায়কে ঘিরে জনমনে স্বস্তি ফিরলেও, এমন নির্মম ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আরও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের আয়োজনে ‘খুলনারত্ন’ সম্মাননা পেলেন তিন বরেণ্য সাহিত্যিক

1

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত

2

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’

3

কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ - খুলনা এর গবেষণা, সেমিনার ও ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত

4

দুই চাক্কার সাইকেলে চলছে শিক্ষার আলো: আলো জ্বালালেন হুইপ রকিবুল ইসলাম বকুল

5

দাপ্তরিক নথিতে আর নয় ‘মহামান্য’ ও ‘মাননীয়’, সরকারের নতুন নির্দেশনা

6

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আত্মপ্রকাশ: কাজল ইসলাম আহ্বায়ক

7

খুলনায় ১০ মেধাবী শিক্ষার্থীর হাতে PATH Youth Forum-এর ১৮ মাসের শিক্ষাবৃত্তি

8

সুন্দরবনে ৫৯ দস্যুর আত্মসমর্পণ: ৩ দিনে উদ্ধার ৫৯ অস্ত্র, ৫৪১ রাউন্ড গুলি

9

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

10