Shadin Pratidin
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

কবি আনিসুর রহমানের মৃত্যুবার্ষিকীতে খুলনা কবি-সাহিত্যিক ফোরামে দোয়া ও আলোচনা সভা

হরফের আকার:
অনলাইন সংস্করণ
শিল্প-সাহিত্য

কবি আনিসুর রহমানের মৃত্যুবার্ষিকীতে খুলনা কবি-সাহিত্যিক ফোরামে দোয়া ও আলোচনা সভা

Nov 1, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন



নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

প্রয়াত কবি আনিসুর রহমান অপুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় খুলনা কবি-সাহিত্যিক ফোরামের আহসান আহমেদ রোডস্থ নিজস্ব কার্যালয়ে কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কথাসাহিত্যিক ফিরোজ আহমেদ প্রয়াত কবি আনিসুর রহমান অপুর ব্যক্তিগত জীবন, কর্মময় জীবন, সাহিত্যচর্চা ও লেখালেখির জগতে তাঁর অবদানসহ জীবনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, কবির প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১০টিরও বেশি। তাঁর সমৃদ্ধ সাহিত্যকর্ম পাঠকসমাজ ও সাহিত্যাঙ্গনে বিশেষ আলোড়ন সৃষ্টি করেছে।

উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসজীবনে থাকাকালে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কবি আনিসুর রহমান অপু।

আলোচনা সভা শেষে কবির আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কথাসাহিত্যিক ফিরোজ আহমেদ। এ সময় উপস্থিত সবাই মরহুম কবির রুহের মাগফেরাত কামনা করেন।

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্য সচিব কবি আজাদুল হক আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও আইনজীবী জিনারুল ইসলাম, সংগঠক ও আবৃত্তিকার সাইফুল ইসলাম মল্লিক, খুলনা সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সভাপতি ও আবৃত্তিশিল্পী কাজল ইসলাম, অধ্যাপক মো. মনিরুজ্জামান মোড়ল, কবি ও গল্পকার মাহমুদুর রহমান, কবি এজি রানা, কবি জামিল আহমেদ, মেঠো কবি মফিদুল ইসলাম, কবি বদিউল আলম চৌধুরী, শিল্পী একরাম উদ দ্যৌলা, কবি শেখ গোলাম রসুল খোকন, জুলিয়া পারভিন সুমি, দিশা রহমান ও আবরার আজম প্রমুখ।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় এ এফ এম আব্দুল জলীলের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত

1

খুলনায় ৪৫তম বিসিএসের ৩৮ নবীন প্রশাসন কর্মকর্তাকে কেসিসির ওরিয়েন্টেশন

2

খুলনার রূপসায় নদীর ঘাটে দুটি মরদেহ উদ্ধার

3

কবি আনিসুর রহমানের মৃত্যুবার্ষিকীতে খুলনা কবি-সাহিত্যিক ফোরামে দোয়া ও আলোচনা সভা

4

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

5

খুলনা রেঞ্জে পুলিশের শুদ্ধি অভিযান: ক্যাশিয়ার হিসেবে পরিচিত ২৯ সদস্য প্রত্যাহার

6

৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: খুলনায় গঠন করা হয়েছে ১৭ উপকমিটি

7

সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওন সবুরণনেছা মহিলা কলেজের নতুন সভাপতি

8

প্রতিবাদী কবিতায় বিপ্লবের স্বর, সাহসী শব্দযোদ্ধার প্রতিচ্ছবি কবি আজাদুল হক আজাদ এর শুভ জন্মদিন

9

খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ও মহানগর জাসাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

10