Shadin Pratidin
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

Nov 1, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন



নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান হিল ক্যান্টিনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় হুমায়ুন কবির তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত সেখানে গিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন সৈয়দ দিদারুল করিম বিপ্লব অভিযোগ করে বলেন, ছাত্রদল নেতা আরাফাত ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর হামলা চালান। তাঁকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।

তবে হত্যাকাণ্ডের কারণ এবং এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার রূপসায় নদীর ঘাটে দুটি মরদেহ উদ্ধার

1

কবি আনিসুর রহমানের মৃত্যুবার্ষিকীতে খুলনা কবি-সাহিত্যিক ফোরামে দোয়া ও আলোচনা সভা

2

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

3

খুলনা রেঞ্জে পুলিশের শুদ্ধি অভিযান: ক্যাশিয়ার হিসেবে পরিচিত ২৯ সদস্য প্রত্যাহার

4

৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: খুলনায় গঠন করা হয়েছে ১৭ উপকমিটি

5

সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওন সবুরণনেছা মহিলা কলেজের নতুন সভাপতি

6

প্রতিবাদী কবিতায় বিপ্লবের স্বর, সাহসী শব্দযোদ্ধার প্রতিচ্ছবি কবি আজাদুল হক আজাদ এর শুভ জন্মদিন

7

খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ও মহানগর জাসাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

8

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে কেএমপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

9

চুয়েটে আর না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

10