Shadin Pratidin
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

উৎসাহ উদ্দীপনা ও নানান আয়োজনে ১৩ বছর পূর্ণ করল "সবুজ পাতার দেশে"

খুলনা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

“আমরা আলোর অভিযাত্রী, স্বপ্নের বীজ বুনি”—এই প্রত্যয়ে সাংস্কৃতিক সংগঠন ‘সবুজ পাতার দেশে’ প্রতিষ্ঠার ১৩ বছর পূর্তি উপলক্ষে খুলনায় অনুষ্ঠিত হয়েছে হাস্যরসে ভরপুর ছড়া-কবিতা বিষয়ক বিশেষ কর্মশালা “পাচ্ছে হাসি, হাসছি তাই!” ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা।

শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৪টায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বয়রা, খুলনা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের সরব উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয় আয়োজনটি।

অনুষ্ঠানের ১ম পর্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন
মোহাম্মদ হামিদুর রহমান, উপপরিচালক, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, খুলনা।

সম্মানিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন—

তারেক ইকবাল আজিজ, আরডিও, বিআরডিবি, রূপসা, খুলনা। মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র লাইব্রেরিয়ান, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, খুলনা। উপকূলবন্ধু মোস্তফা নুরুজ্জামান, নির্বাহী প্রধান, সুশীলন। শেখ আব্দুর রাজ্জাক, সভাপতি, নজরুল সাহিত্য চর্চা ও গবেষণা পরিষদ, খুলনা। বিপ্লবী কবি আজাদুল হক আজাদ, সদস্য সচিব, খুলনা কবি-সাহিত্যিক ফোরাম।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন
এস এম সিরাজুল ইসলাম, প্রভাষক (ব্যবস্থাপনা), খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বয়রা, খুলনা।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন—

কাজল ইসলাম, বাচিক শিল্পী ও প্রশিক্ষক। বি এম হারিস, পরিচালক, অদ্রি, ঢাকা। শেখ মমতাজ শিরিন ময়না, সংবাদপাঠক ও নাট্যশিল্পী, বাংলাদেশ বেতার। হাজরা আল আমীন, বাচিক শিল্পী ও প্রশিক্ষক।

অনুষ্ঠানের ২য় পর্বে খুলনার দুইটি সাহিত্য সংগঠনকে সংবর্ধনা প্রদান করা হয়—

"রাইটার্স ক্লাব, খুলনা" ও "মোহনা সাহিত্য ও সমাজকল্যাণ সংগঠন, খুলনা"।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন ‘সবুজ পাতার দেশে’র পথচলার সাথীরা—

এফ. এম. হারুন-অর-রশিদ, প্রধান শিক্ষক, ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয়, খুলনা। ডক্টর সন্দীপক মল্লিক, শিক্ষাবিদ, সংগঠক ও গবেষক। বিভূতিভূষণ মণ্ডল, গবেষক, প্রাবন্ধিক ও লেখক। শুভ্র শচীন, ব্যুরো চীফ, বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম, খুলনা। প্রদ্যুৎ রুদ্র চৈতী, সহকারি অধ্যাপক, দর্শন বিভাগ, ফুলতলা এম এম কলেজ, খুলনা। মোঃ জাহাঙ্গীর আলম, সভাপতি, র‍্যাংক, বাংলাদেশ বেতার, খুলনা। আশীষ কুমার গোলদার, সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন—
এ এইচ এম নজরুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা, কাস্টমস্, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা। 

উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন—
কবি মনিরুজ্জামান মুনীর, উপদেষ্টা, সবুজ পাতার দেশে।

এছাড়া উপস্থিত ছিলেন কবি মনিরুজ্জাম মোড়ল, সাধারণ সম্পাদক, সাহিত্য সংসদ।

অনুষ্ঠানে উপস্থিত সকল বক্তাই শিশুদের মানসিক বিকাশ, সততা, আদর্শ ও চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “বহ্নি কালের তটে আমরা অনিরুদ্ধ, ধ্বনি তরঙ্গ” শিরোনামে তিন দিন ব্যাপী বিশেষ আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৬২ জন অংশগ্রহণকারী অংশ নেন এবং সবাইকে ফুলের শুভেচ্ছা ও সনদ প্রদান করা হয়।
কর্মশালার প্রশিক্ষক ছিলেন ঢাকা থেকে আগত বি এম হারিস, পরিচালক, অদ্রি।

সবুজ পাতার দেশে’র প্রতিষ্ঠাতা শরীফ উদ্দিন টিটু’র প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি গান, নাচ ও আবৃত্তিতে সমৃদ্ধ এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনে রূপ নেয়।

অনুষ্ঠানজুড়ে সাহিত্য ও সংস্কৃতির উষ্ণ আবহে ‘সবুজ পাতার দেশে’র ১৩ বছরের পথচলা স্মরণীয় হয়ে ওঠে উপস্থিত সবার কাছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ কলকাতায় গ্রেপ্তার

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যা: অ

3

কুয়েটের উপাচার্য হলেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ

4

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হবে: তারেক

5

ইরানি হামলা ইস্যুতে আমিরাতের পাশে ‘পূর্ণ সংহতি’ জানালেন সৌদি

6

উগ্রবাদী আচরণে নিরাপত্তা শঙ্কা: ভারতের বিশ্বকাপ ভেন্যু বদলাত

7

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

8

হামলাকারীদের থামালেই যুদ্ধ বন্ধ— ইরানের বার্তা

9

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

10

প্রায় ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: প্রত্যাশা, রাজনী

11

পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে জখম, হামলাকারীর থানায় আত্মসমর্পণ

12

খুলনা সিটি কর্পোরেশন হবে শতভাগ দুর্নীতিমুক্ত: প্রশাসক নজরুল

13

খুলনায় বাস্তহারা কলোনীতে উচ্ছেদ অভিযান, সংঘর্ষে রণক্ষেত্র—পু

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা: বৈশ্বিক তেলবাজারে নতুন শঙ্কা

16

নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ: ইতিবাচক আইসি

17

জামায়াতের ‘বড় ভাই’ সুলভ আচরণে অস্বস্তি, জোট গঠনের পরদিনই জাম

18

প্রথমবারের মতো যৌথ মহড়ায় অংশ নিতে আসছে মার্কিন ডেস্ট্রয়ার US

19

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ডাকাতি: র‍্যাবের অভিযানে দু

20