Shadin Pratidin
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি, জায়গা পেল স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক | স্বাধীন প্রতিদিন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এলো বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বড় ধাক্কার খবর। ২০২৬ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অংশ নেবে স্কটল্যান্ড। শনিবার সকালে আইসিসির পক্ষ থেকে এ সিদ্ধান্ত চূড়ান্তভাবে জানানো হয়।

আইসিসি প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত আইসিসি বোর্ডের সদস্যদের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি ও অবস্থান আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বোর্ডের সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানানোয় এবং নির্ধারিত সময়সীমার মধ্যে অংশগ্রহণ নিশ্চিত না করায় আইসিসির সামনে বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দেশকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা ছাড়া বিকল্প ছিল না।

নিয়ম অনুযায়ী, এই চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ডের সদস্য আমিনুল ইসলাম বুলবুলের কাছেও পাঠানো হয়েছে। জানা গেছে, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে নিজেদের নির্ধারিত ভেন্যুতে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। বিশেষ করে কলকাতা ও মুম্বাইয়ে ম্যাচ আয়োজন নিয়ে আপত্তি তোলে বিসিবি এবং ভেন্যু পরিবর্তনের দাবি জানায়।

এ নিয়ে আইসিসি বোর্ড সভায় ভোটাভুটি অনুষ্ঠিত হলে ১৪–২ ব্যবধানে বাংলাদেশের আবেদন বাতিল হয়ে যায়। এরপর শেষ চেষ্টা হিসেবে বিসিবি আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) দ্বারস্থ হলেও এখতিয়ার বহির্ভূত হওয়ায় সেই আবেদনও খারিজ হয়ে যায়। এর পর আইসিসির দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হলে শনিবার সকালে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয় সংস্থাটি।

বাংলাদেশের বিদায়ে সুযোগ খুলে গেছে স্কটল্যান্ডের। আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় স্কটিশদেরই আমন্ত্রণ জানানো হয়। ফলে বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের স্লটেই জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড। উল্লেখযোগ্য বিষয় হলো, যে ভেন্যুগুলোতে খেলতে বাংলাদেশ অস্বীকৃতি জানিয়েছিল—কলকাতা ও মুম্বাই—সেখানেই খেলবে স্কটিশ দল।

সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটল্যান্ড। এরপর একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামবে স্কটিশরা।

বিশ্বকাপের মতো একটি মেগা ইভেন্ট থেকে বাংলাদেশের ছিটকে পড়া আন্তর্জাতিক ক্রিকেটে এক বিরল ও নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ সিদ্ধান্ত ঘিরে দেশ-বিদেশে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দীর্ঘদিন আলোচিত হয়ে থাকবে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় বিয়েতে আর লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্টের রায়

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, তবে গোপন কক্ষে ছবি নিষিদ্ধ: ই

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

5

জুলাই সনদ বাস্তবায়ন: গণভোটের সময় নিয়ে দ্বিধাবিভক্ত দলগুলো, স

6

সীমিত আঘাত’ প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, যেকোনো হামলাকে পূর

7

নির্ধারিত সময়ের আগেই নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ

8

ফেনীতে নির্বাচনি সহিংসতা: জামায়াত কর্মীর দাড়ি উপড়ে লাঠিপেটার

9

আলিমুজ্জামান ও রায়হান রাফী পাচ্ছেন ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার

10

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

11

জামায়াত ক্ষমতায় এলে মুসলমান হতে সার্টিফিকেট লাগবে: তেরখাদায়

12

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

13

খুলনার বকুলসহ ৬ জনকে জাতীয় সংসদের হুইপ নিয়োগ

14

“লাল গ্রহে অষ্ট আশ্চর্যের খোঁজ পেলেন বিজ্ঞানীরা: মিলল ৮টি রহ

15

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

16

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ

17

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

আইডি হ্যাক হয়নি, জনগণের সঙ্গে মিথ্যাচার করা হয়েছে: খুলনার জন

20