Shadin Pratidin
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

জনাব তারেক রহমানের পক্ষে বগুড়ায় মনোনয়ন ফরম উত্তোলন

হরফের আকার:
অনলাইন সংস্করণ
রাজনীতি

জনাব তারেক রহমানের পক্ষে বগুড়ায় মনোনয়ন ফরম উত্তোলন

Dec 21, 2025 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


বগুড়া প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়ায় মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। সোমবার (সময় অনুযায়ী) দুপুর সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। মনোনয়ন ফরম গ্রহণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তা তৌফিকুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির নেতারা মনোনয়ন ফরম কিনেছেন।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে অবগত নন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, বিষয়টি তার জানা নেই এবং খোঁজ নিয়ে দেখছেন।

মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিএম সিরাজ, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁনসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা।

দলীয় সূত্র জানায়, আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসেবেই এই মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। এ নিয়ে বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় এ এফ এম আব্দুল জলীলের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত

1

খুলনায় ৪৫তম বিসিএসের ৩৮ নবীন প্রশাসন কর্মকর্তাকে কেসিসির ওরিয়েন্টেশন

2

খুলনার রূপসায় নদীর ঘাটে দুটি মরদেহ উদ্ধার

3

কবি আনিসুর রহমানের মৃত্যুবার্ষিকীতে খুলনা কবি-সাহিত্যিক ফোরামে দোয়া ও আলোচনা সভা

4

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

5

খুলনা রেঞ্জে পুলিশের শুদ্ধি অভিযান: ক্যাশিয়ার হিসেবে পরিচিত ২৯ সদস্য প্রত্যাহার

6

৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: খুলনায় গঠন করা হয়েছে ১৭ উপকমিটি

7

সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওন সবুরণনেছা মহিলা কলেজের নতুন সভাপতি

8

প্রতিবাদী কবিতায় বিপ্লবের স্বর, সাহসী শব্দযোদ্ধার প্রতিচ্ছবি কবি আজাদুল হক আজাদ এর শুভ জন্মদিন

9

খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ও মহানগর জাসাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

10