Shadin Pratidin
প্রকাশ : Oct 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

"কোথাও পালাইনি, আগামীতেও দেশেই থাকব" — সৈয়দা রিজওয়ানা হাসান

হরফের আকার:
অনলাইন সংস্করণ
রাজনীতি

"কোথাও পালাইনি, আগামীতেও দেশেই থাকব" — সৈয়দা রিজওয়ানা হাসান

Oct 8, 2025 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

স্বাধীন প্রতিদিন ডেস্ক | ৮ অক্টোবর ২০২৫, বুধবার

দেশের যেকোনো সংকটে পালিয়ে যাননি, বরং সব সময় দেশের পাশে থেকেছেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাম্প্রতিক নানা রাজনৈতিক আলোচনা প্রসঙ্গে তিনি বলেন,
“আমি কখনও কোথাও পালিয়ে যাইনি, আগামীতেও দেশেই থাকব। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে— কারা সেফ এক্সিট চায়।”

সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে নাহিদ ইসলাম মন্তব্য করেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নাকি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন এবং তারা নিজেদের 'সেফ এক্সিট' (নিরাপদ প্রস্থান) নিয়ে ভাবছেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই রিজওয়ানা হাসান এ প্রতিক্রিয়া জানান।

তিনি আরও বলেন, এই অন্তর্বর্তী সরকারের অধীনেই একটি স্বচ্ছ নির্বাচন হওয়া সম্ভব। সরকার নির্বাচন কমিশনকে (ইসি) সর্বোচ্চ সহায়তা করবে বলে আশ্বাস দেন তিনি।

নির্বাচনে দলীয় অংশগ্রহণ প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “কোন দল নির্বাচনে অংশ নেবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক ও আইনগত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।”

তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তিনি দৃঢ়ভাবেই জানিয়ে দেন, কোনো ষড়যন্ত্র বা সংকটে তিনি পিছু হটেননি, ভবিষ্যতেও হটবেন না।


📰 আরও খবর জানতে ভিজিট করুন:   
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মরিয়মকে খুলনা ক্লাবের মানবিক সহায়তা প্রদান

1

ত্রাণের টাকায় স্বজনপ্রীতির অভিযোগ: জামাত এমপির এপিএস ও আত্মীয়দের নাম তালিকায়, এলাকায় সমালোচনার ঝড়

2

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ : দুদকের মামলায় ইন্টারপোলের সহায়তায় অভিযান

3

শহীদ ওসমান হাদির বীরত্বগাথা যুক্ত হচ্ছে পাঠ্যবইয়ে

4

এনবিসির সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প

5

খুলনায় গণপিটুনিতে চা দোকানি নিহত, উত্তেজনায় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

6

সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১তম মৃত্যুবার্ষিকী স্মরণে "আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান"

7

মাত্র ৪ দিনে বিচার শেষ: শিশু রামিসা ধর্ষণ-হত্যায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

8

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

9

একশ কোটির রহস্যময় চেক কাণ্ডে তোলপাড়: খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউল তদন্তের জালে, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

10