Shadin Pratidin
প্রকাশ : Jun 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

হরফের আকার:
অনলাইন সংস্করণ
আন্তজাতিক

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

Jun 6, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


আন্তর্জাতিক ডেক্স | স্বাধীন প্রতিদিন

ভারতের রাজধানী র যন্তর-মন্তর এলাকায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী –এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘ভারত মাতা কি জয়’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘জয় ভীম’ স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলে।

বিক্ষোভস্থলে সিজেপির প্রতিষ্ঠাতা পৌঁছালে তাকে স্লোগানের মাধ্যমে স্বাগত জানান উপস্থিত জনতা। দলটির অভিযোগ, দেশের বিভিন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ‘সরাসরি দায়ী’।

খবর প্রকাশ করেছে The Indian Express.

জানা যায়, যুক্তরাষ্ট্র সফর শেষে শনিবার ভোরে দিল্লিতে পৌঁছান অভিজিৎ দিপকে। দিল্লি পুলিশ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভের অনুমতি দেয়। এ সময় রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিশেষ করে প্রধানমন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া কর্মীদের প্রধান লক্ষ্যবস্তু ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তারা দ্রুত তার পদত্যাগের দাবি জানান এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্বচ্ছ তদন্তেরও দাবি তোলেন।

উল্লেখ্য, ভারতের প্রধান বিচারপতি –এর একটি মন্তব্যকে কেন্দ্র করে অনলাইনে ব্যঙ্গধর্মী আন্দোলন হিসেবে ‘ককরোচ জনতা পার্টি’র যাত্রা শুরু হয়। এক শুনানিতে তিনি এক শ্রেণির তরুণকে ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করলে সেটিকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। পরবর্তীতে সেটিই রূপ নেয় এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্মে।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আন্দোলনটি দেশটির বিভিন্ন পরিচিত ব্যক্তির সমর্থন পেতে শুরু করে। সমর্থকদের মধ্যে রয়েছেন শিক্ষা সংস্কারক ও জলবায়ু আন্দোলনকর্মী , চলচ্চিত্র নির্মাতা , অভিনেত্রী , এবং সহ আরও অনেকে।

বিশ্লেষকদের মতে, অনলাইন ব্যঙ্গ-আন্দোলন হিসেবে শুরু হলেও ‘ককরোচ জনতা পার্টি’ ধীরে ধীরে একটি প্রতীকী প্রতিবাদ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা তরুণ প্রজন্মের অসন্তোষ ও ক্ষোভকে নতুনভাবে প্রকাশের সুযোগ করে দিচ্ছে। ভবিষ্যতে এই আন্দোলন কতটা রাজনৈতিক প্রভাব ফেলতে পারে, তা এখনই নিশ্চিত না হলেও, সাম্প্রতিক বিক্ষোভে অংশগ্রহণকারীদের উপস্থিতি ও স্লোগানের তীব্রতা ইঙ্গিত দিচ্ছে—এটি আর কেবল ভার্চুয়াল সীমায় আবদ্ধ নেই, বরং বাস্তব রাজনীতির ময়দানেও জায়গা করে নিতে শুরু করেছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

1

একশ কোটির রহস্যময় চেক কাণ্ডে তোলপাড়: খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউল তদন্তের জালে, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

2

⚽ ফিফা প্রীতি ম্যাচ: তপু বর্মণের জোড়া গোলে সান ম্যারিনোকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

3

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ সেমিনারে তরুণ নেতাদের আমন্ত্রণ

4

সুপার এল নিনো ঘিরে বৈশ্বিক সতর্কতা, ৯০% সম্ভাবনার ইঙ্গিত বিজ্ঞানীদের

5

দিল্লীর অগ্নিকাণ্ডে মানবতার জয়

6

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার বিক্রি হয় যেখানে

7

বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকের বাড়তি দাম প্রত্যাহার

8

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

9

খুকৃবি-তে বিতর্কিত নিয়োগ ও একাধিক দায়িত্বে আসাদুজ্জামান মানিক: উঠছে গুরুতর অভিযোগ

10