Shadin Pratidin
প্রকাশ : Feb 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে: কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি ?

নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে (বিএনপি)। আগামীকাল মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে দলটি। তবে নতুন সরকার গঠনের প্রাক্কালে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ প্রশ্নে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তুঙ্গে।

দলীয় ও রাজনৈতিক বিভিন্ন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জল্পনা-কল্পনা চলছে। বিএনপির উচ্চপর্যায়ের সূত্রগুলোর দাবি, সবচেয়ে জোরালোভাবে আলোচনায় রয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম। পাশাপাশি সিনিয়র নেতা নজরুল ইসলাম খান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নামও আলোচনায় রয়েছে।

বর্তমান রাষ্ট্রপতি নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পদত্যাগ করতে পারেন—এমন ইঙ্গিত তিনি গত ডিসেম্বর আন্তর্জাতিক বার্তা সংস্থা -কে দেওয়া এক সাক্ষাৎকারে দিয়েছিলেন।

উল্লেখ্য, তিনি -এর মনোনয়নে ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত বহাল থাকার কথা। তবে দায়িত্বে অব্যাহত থাকা নিয়ে তাঁর অবস্থান সম্পর্কে কিছুটা অনিশ্চয়তার ইঙ্গিত পাওয়া গেছে।

সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন করে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে থাকায় আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে সক্রিয়। ২০০১ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব নেন এবং বর্তমানে দলীয় নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

খন্দকার মোশাররফ হোসেন চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য। দলীয় সূত্র মতে, তিনি তুলনামূলকভাবে নীরব ও কম বিতর্কিত প্রোফাইলের নেতা হিসেবে পরিচিত, যা রাষ্ট্রপতি পদের ক্ষেত্রে একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

নজরুল ইসলাম খান সম্প্রতি দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে দলীয় অভ্যন্তরে তাঁকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে রাখার প্রস্তাবও আলোচনায় রয়েছে।

অন্যদিকে ড. আব্দুল মঈন খান একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্বে আছেন।

তবে নতুন রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নেবেন—এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরবর্তী কয়েক দিনের মধ্যেই রাষ্ট্রপতি পদ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের জন্য রাষ্ট্রপতি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত। ফলে দলীয় অভ্যন্তরীণ সমীকরণ, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার বিষয়গুলো বিবেচনায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে: কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপ

1

বাবুনগরীকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ:

2

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

3

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ: ইতিবাচক আইসি

6

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

7

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

8

প্রথমবারের মতো যৌথ মহড়ায় অংশ নিতে আসছে মার্কিন ডেস্ট্রয়ার US

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষক রুবেল আনসারের বিরুদ্ধে শাস্ত

11

এশিয়া কাপে ভারতকে ট্রফি না দেওয়ায় নাকভি পাচ্ছেন স্বর্ণপদক

12

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

13

বদলে যাওয়া ক্যাম্পাস

14

বৈধপথে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ, তৃতীয় স্থানে

15

খুলনায় অপহরণ: ৩ অপহরণকারী গ্রেফতার

16

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

17

‘জুলাই বিপ্লবের পঙ্ক্তিমালা ও জুলাই পদক ২০২৫’

18

খুলনায় আ.লীগ কার্যালয়ে মাল্যদান ঘিরে উত্তেজনা, রাতে অগ্নিসংয

19

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

20