স্মরণসভায় ইতিহাস সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর অবদান তুলে ধরার নানা প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন
খুলনায় প্রখ্যাত সাহিত্যিক, বিশিষ্ট ইতিহাসবিদ ও ১৯৪৭ সালের বাউন্ডারি কমিটির সেক্রেটারি অ্যাডভোকেট মরহুম এ এফ এম আব্দুল জলীলের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় মহানগরীর আহসান আহমেদ রোডস্থ নূর মঞ্জিলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খুলনার প্রাচীন সাহিত্য সংগঠন ‘খুলনা সাহিত্য পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু। উল্লেখ্য, ৫৬টি গ্রন্থের প্রণেতা এ এফ এম আব্দুল জলীল নিজেই এই সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন।
সভায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রোফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম আলিম, সিটি ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট এম এ আউয়াল, কথাসাহিত্যিক ফিরোজ আহমদ, সাংবাদিক আবু আসলাম বাবু, গবেষক মনিরুজ্জামান লাভলু, আমরা বৃহত্তর খুলনাবাসীর সরদার আবু তাহের, শেখ আব্দুল হালিম, নারী নেত্রী শামীমা সুলতানা সিলু, অ্যাডভোকেট মোহাম্মদ জিনারুল ইসলাম, কবি কামরুল হাসান মৃধা, কবি মফিদুল ইসলাম, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, কবি বদিউল আলম চৌধুরী, কবি এজি রানা, সংগ্রাহক এম এম হাসান, এস কে রানা আহমেদ, গোলাম রসুল খোকন, জুলিয়া পারভিন সুমি, আসিফ ইকবাল, শাহজালাল, শাহ আলম, মোহাম্মদ সিরাজুল ইসলাম, রেজাউল হক সিদ্দিকী, মোহাম্মদ মাহমুদুর রহমান, রেজা আহমেদ, মোহাম্মদ ফারহান হাসিন রুদ্র, হারুন আর রশিদ, অনিক, ইরানি পারভীন, মোহাম্মদ জামিল আহমেদ ও শেখ মাহবুবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এ এফ এম আব্দুল জলীল ছিলেন সাহিত্য, ইতিহাস ও গবেষণার জগতে এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর সাহিত্যকর্ম, ইতিহাসচর্চা এবং বিশেষত ১৯৪৭ সালের বাউন্ডারি কমিশনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন।
এ সময় ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসবিদ এ এফ এম আব্দুল জলীলের জীবন, কর্ম ও অবদান পরিচিত করে তুলতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করেন আলোচকরা। খুলনা সাহিত্য পরিষদের সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু প্রস্তাবনাগুলো গ্রহণ করেন।
অনুষ্ঠানের যৌথ উপস্থাপনা করেন খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্য সচিব কবি আজাদুল হক আজাদ ও কবি সৈয়দ আলী হাকিম।
অনুষ্ঠানের শেষপর্বে মরহুম এ এফ এম আব্দুল জলীলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কবি সৈয়দ আলী হাকিম।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন