প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 4, 2026 ইং
বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকের বাড়তি দাম প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন
বিদ্যুৎ বিভাগের অনুরোধে সাড়া দিয়ে আবাসিকে শূন্য থেকে ৫০ ও শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের বাড়তি দাম প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে।
এর আগে প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা করে বিদ্যুতের নতুন দাম পুনর্বিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ জানিয়েছিল বিদ্যুৎ বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণার এক দিন পর বৃহস্পতিবার (৪ জুন) তা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে আবেদন করে পিডিবি।
অনুরোধের বিষয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, পিডিবির পক্ষ থেকে এ সংক্রান্ত রিভিউ আবেদন জমা দেওয়া হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়েছে কমিশন। প্রস্তাবটি যেহেতু গ্রাহকদের স্বার্থে এবং এতে বিদ্যুতের দাম কমানোর বিষয় রয়েছে, তাই এ ক্ষেত্রে গণশুনানির প্রয়োজন হবে না। দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে।
এরপর বৃহস্পতিবার বিকেল ৫টার পর বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন প্রতিদিন, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।