প্রিন্ট এর তারিখঃ Feb 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে বিএনপি নেতা মহিফুজ্জামান কচির ইন্তেকাল

খুলনা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন
খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিফুজ্জামান কচি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বৃহস্পতিবার সকালে খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভোট দিতে কেন্দ্রে গেলে এক পর্যায়ে সাবেক এক অধ্যক্ষের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে তিনি মাটিতে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভোটকেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছে বলে জানা গেছে।
মরহুমের মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন প্রতিদিন, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।